"ক্রীড়াই বল- ক্রীড়াই বাড়ায় মনোবল" এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ) মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এ অনুষ্ঠিত হলো "বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৩।"
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ লে. কর্নেল মোঃ জহিরুল ইসলাম (অব.)। বিশেষ অতিথি হিসেবে আসন অলংকৃত করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ-পত্নী রহমত আরা লস্কর।
প্লে-গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট ৪৮ টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় ১৪৪ জন বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে শান্তির দূত পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানসূচির মধ্যে কুচকাওয়াজ প্রদর্শনী, মশাল প্রজ্জ্বলন,বিভিন্ন ইভেন্টে(হাউজ ভিত্তিক) শিক্ষার্থীদের অংশগ্রহণ, যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা, ডিসপ্লে প্রদর্শনী, বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণী পর্ব এবং সবশেষে প্রধান অতিথির সমাপনী বক্তব্যের মাধ্যমে "বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩" এর সমাপ্তি হয়।
Monno City
Gilondo, Manikganj
+8801755-559045
+8801755-559188
office@misc.edu.bd