MISC – Monno International School & College
Monno International School And College
School Code: 4062 | College Code: 4027 | EIIN - 137068
৩য় আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড ২০২৬
৩য় আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড ২০২৬

*অভিনন্দন!* *অভিনন্দন!*অভিনন্দন!*🎉

আগস্টে কাজাখস্তানে অনুষ্ঠিতব্য '৩য় আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড ২০২৬' (আইওএআই) এ টিম বাংলাদেশের পক্ষ থেকে সেরা চার জনের মধ্যে জায়গা করে নিলো মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থী অনন্য জারিফ আকন্দ। এবং একই সাথে চায়নায় অনুষ্ঠিতব্য ফার্স্ট এশিয়া পেসিফিক অলিম্পিয়াড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-২০২৬ (এপিওএআই) এ সেরা ৮ জনের মধ্যে জায়গা করে নিয়েছে।

বাছাইকৃত মোট ২৫ জন শিক্ষার্থীর মধ্যে কয়েকটি মেশিন লার্নিং কনটেস্ট, পাইথন নোটবুকের কোয়ালিটি ও ভাইভা এই সবকিছুর সমন্বয়ে সেরাদের নির্বাচিত করা হয়েছে।

প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ লে. কর্নেল মোঃ জহিরুল ইসলাম (অব.) স্যার 'এমআইএসসি' পরিবারের সকলের পক্ষ থেকে জারিফ কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। জারিফের এই সাফল্য তাকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সম্মানিত অধ্যক্ষ।

CONTACT US